পঞ্চায়েতের দখলকে কেন্দ্র করে সিপিএম-তৃনমূল কংগ্রেসের সংঘর্ষের জেরে উত্তা্ল হয়ে উঠলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর। সংঘর্ষের জেরে গুলি বৃদ্ধ হয় আগডিমখুন্তি গ্রাম পঞ্চায়েতর সিপিএমের প্রধান মহম্মদ তাহের ও তার ভাই ও ভাগ্নি। আহতদের প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে অবস্থার অবনতি হলে তাদের শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিপিএম এর দখলে থাকা ইসলামপুর মহকুমার আগডিমখুন্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ তাহের এর বিরুদ্ধে গত ২রা জুন অনাস্থা আনে তৃনমূল কংগ্রেস। নকল গ্রাম পঞ্চায়েত সদস্য সাজিয়ে অনাস্থা এনেছিল তৃনমূল। এমনই অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সিপিএম প্রধান মহম্মদ তাহের। সোমবার হাইকোর্ট অনাস্থার ওপর স্থগিতাদেশ জারি করে। মঙ্গলবার কলকাতা থেকে সাথে ভাই আসমেন ও ভাগ্নি সুইটিকে নিয়ে ইসলামপুরে ফিরে আসে প্রধান মহম্মদ তাহের। সাময়িক জয়ের আনন্দে এলাকায় বাজি পটকা ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন সিপিএম কর্মী- সমর্থকেরা। সেসময় বাধা দেয় তৃনমূল কংগ্রেস। বচসার মাঝেই আচমকা তৃনমূলের পক্ষ থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিতে গুরুতর জখম হন আগডিমখুন্তি গ্রামপঞ্চায়েতের প্রধান মহম্মদ তাহের, তার ভাই আসমেন ও ভাগ্নি সুইটি। প্রথমে তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থার অবনতি হলে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
তৃনমুলের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইসলামপুর তৃনমূল বিধায়ক কানাইলাল আগরওয়াল। তিনি বলেন সিপিএম এর নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দের জেরে এই ঘটনা। ওরা নিজেদের মধ্যেই অনাস্থা এনেছিল।
ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্য তথা সিপিএম নেতা জাফিরুদ্দিন জানিয়েছেন হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ায় তৃনমূল কংগ্রেসের জালিয়াতি ধরা পরে যায়। আজ প্রধান ইসলামপুর ফিরে আসতেই ওরা আক্রমন চালায়। গুলি করে প্রধান সহ তিনজনকে। গোটা ঘটনায় ইসলামপুরের আগডিমখুন্তি এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।ঘটনায় দুপক্ষের মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত প্রধানের আত্মীয় সঞ্জনরা জানান আজকে যখন হাইকোর্টের নির্দেশে আনন্দে যখন পটকা ফাটিয়ে আনন্দ করছিল সকলে সেই সময় তৃনমূলের লোকেরা তাদেরকে লক্ষ করে গুলি চায়।এতে তিন জন হাত হয়েছে।